> ## Content Index
> Fetch the complete content index at: https://monir.bd/llms.txt
> Use this file to discover other available public pages before exploring further.

# দালাল নয়, যাচাই করা এজেন্সি: Bdeshi কীভাবে কাজ করে
- URL: https://monir.bd/daalaal-ny-yaacaai-kraa-ejensi-bdeshi-kiibhaabe-kaaj-kre/
- Published: 2026-08-25T10:16:28.000Z
- Updated: 2026-08-25T10:16:28.000Z
- Description: ভালো আর খারাপ এজেন্সি আলাদা করার উপায় সাধারণ মানুষের হাতে নেই। সেই জায়গাটাই আমরা ধরার চেষ্টা করছি।
- Author: Hojayfa Rahman
- Tags: Bdeshi

বিদেশে কাজের কথা উঠলেই দালাল শব্দটা চলে আসে। আসে, কারণ অভিজ্ঞতাটা বেশিরভাগ পরিবারের তেতো। টাকা গেছে, কাজ হয়নি। কিংবা কাজ হয়েছে, কিন্তু যা বলা হয়েছিল সেটা নয়।

সমস্যাটা সব এজেন্সির নয়। সমস্যা হলো, ভালো আর খারাপ আলাদা করার কোনো সহজ উপায় সাধারণ মানুষের হাতে নেই। পাশের বাড়ির কারো কথায় ভরসা করা ছাড়া উপায় থাকে না।

## এজেন্সি যাচাই মানে কী

Bdeshi-তে এজেন্সিকে আমরা এমনি এমনি তালিকায় তুলি না। লাইসেন্স, অফিস, আগের কাজের রেকর্ড, এগুলো দেখা হয়। যেগুলো যাচাই হয়, শুধু সেগুলোই ভেরিফায়েড চিহ্ন পায়। বাকিরা পায় না।

এটুকু বলা দরকার যে ভেরিফায়েড চিহ্ন কোনো চাকরির নিশ্চয়তা নয়। এটা শুধু বলে, এই প্রতিষ্ঠানটার কাগজপত্র আমরা দেখেছি।

## কর্মীর দিক থেকে

আপনি প্রোফাইল বানান। যাচাই হলে সেটা এজেন্সিদের সামনে যায়। কেউ আগ্রহী হলে যোগাযোগ হয় প্ল্যাটফর্মের ভেতর দিয়ে। আপনার নম্বর যেখানে সেখানে ছড়িয়ে পড়ে না, এটা ইচ্ছাকৃত।

## এজেন্সির দিক থেকে

এজেন্সি খুঁজে নিতে পারে দক্ষতা, অভিজ্ঞতা আর কোন দেশে কাজ করেছেন সেই হিসেবে। দুইশো সিভির স্তূপ ঘাঁটার বদলে দশটা মানানসই প্রোফাইল দেখা অনেক কাজের।

## যা আমরা করি না

আমরা ভিসা দিই না, চাকরির নিশ্চয়তা দিই না, আর কারো কাছ থেকে চাকরির বিনিময়ে টাকা নিই না। কেউ Bdeshi-র নাম করে টাকা চাইলে সেটা আমাদের জানান।

প্ল্যাটফর্মটা এখানে, [bdeshiexperts.com](https://bdeshiexperts.com/?ref=monir.bd)। দেখুন, প্রোফাইল বানান, আর কোথাও আটকে গেলে লিখুন।