পরিচিতি
আমি মনির হোসেন। থাকি দুবাইতে। বিদেশে কাজ করা বাংলাদেশিদের জন্য একটা প্ল্যাটফর্ম বানাচ্ছি, নাম Bdeshi।
প্রতি বছর অসংখ্য মানুষ কাজের খোঁজে দেশ ছাড়েন। কারো জন্য সিদ্ধান্তটা কাজে লাগে, কারো জন্য লাগে না। পার্থক্যটা বেশিরভাগ সময় দক্ষতার নয়, তথ্যের। কার কাছে যাবেন, কোন কাগজ লাগবে, কে সত্যি বলছে আর কে বলছে না, এসব জানার সহজ কোনো জায়গা আমাদের নেই।
Bdeshi সেই জায়গাটা বানানোর চেষ্টা। কর্মীর প্রোফাইল যাচাই হয়, এজেন্সির কাগজপত্র যাচাই হয়, আর দুই পক্ষ একে অন্যকে খুঁজে পায় খোলা জায়গায়। মাঝখানে কারো মুখের কথার ওপর ভরসা করতে হয় না।
কাজটা তিন ভাগে
- বিদেশে যাওয়া। যাচাই করা কর্মী প্রোফাইল, নির্ভরযোগ্য এজেন্সি আর কাজের সত্যিকারের সুযোগ।
- প্রবাসের জীবন। দক্ষতা, কাগজপত্র আর দরকারি সহায়তা, যেগুলোর ওপর একটা চাকরি টিকবে কি না তা নির্ভর করে।
- দেশে ফেরা। বিদেশে শেখা কাজ আর জমানো টাকা দেশে কাজে লাগানোর পথ।
প্ল্যাটফর্মটা দেখতে পারেন bdeshiexperts.com ঠিকানায়। কিছু বলার থাকলে যোগাযোগ করুন।